Categories: State

নিমতিতার পর বিস্ফোরণ গোসাবায়, গুরুতর আহত ছয়

খবর লাইভ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে বোমাবাজি, বিস্ফোরণের ঘটনা বাড়ছে। নিমতিতা স্টেশনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। এবার গোসাবায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৬ জন। ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বাড়ি। শনিবার সকালে আরামপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গোসাবার আরামপুর এলাকার বাসিন্দা বলরাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ওই বোমা বিস্ফোরণ ঘটে। যার জেরে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। ঘটনায় যে ছয়জন গুরুতর জখম হয়েছেন তাঁদের নাম, বিক্রম শীল, মহাদেব নায়েক, অর্পণ দেবনাথ, শোভন দেবনাথ, অনল মণ্ডল এবং সুজন কুরালি। প্রত্যেকেই আরামপুরের কাটাখালির বাসিন্দা। বর্তমানে সকলেই ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন। ছয়জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।
অন্যদিকে, এই বিস্ফোরণের কারণ খুঁজতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেন্সিক দল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণটি ঘটে। এলাকার আর কোথাও বোমা লুকোনো রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। বোম্ব স্কোয়াডও পৌঁছেছে ঘটনাস্থলে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই বাড়ির মধ্যে নিয়মিত বোমা তৈরি করা হত। যদিও গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল। বিজেপি অবশ্য পাল্টা শাসকদলের দিকে আঙুল তুলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে আসল দোষীকে চিহ্নিত করা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন সহ ২৪ জন গুরুতর আহত হন। তারপর সিআইডি তদন্তের ভার নেয় এবং দুজনকে গ্রেফতার করে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago