খবর লাইভ : দিন তিনেক আগে তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপ সহ একাধিক বলি তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এবার এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অভিনেত্রী তাপসী পান্নু। আয়কর দফতরের তল্লাশির পিছনে কেন্দ্রের হাত রয়েছে অভিযোগ করে ট্যুইটারে তিনি লিখেছেন, ‘অর্থমন্ত্রী বলছেন, ২০১৩ সালে এই তল্লাশি চালানো হয়। আমার বিরুদ্ধে ৫ কোটি টাকা গরমিলের যে অভিযোগ তোলা হয়েছে, তার কারণ আমি টাকা নিতে অস্বীকার করেছিলাম। প্যারিসে বাংলো নিয়ে অভিযোগের কারণ, গ্রীষ্মকালের ছুটি আসছে।’
উল্লেখ্য, গত বুধবার পরিচালক অনুরাগ কশ্যপ থেকে শুরু করে অভিনেত্রী তাপসী পান্নু, পরিচালক বিকাশ বহেল, মধু মন্টেনার বাড়ি সহ প্রযোজনা সংস্থা, জনসংযোগ সংস্থা ও ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ দফতর মিলিয়ে মোট ২০টি স্থানে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকেরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, যা তথ্য হাতে আসে তার উপরে ভিত্তি করেই তল্লাশি চালায় আয়কর বিভাগ। পরে তা আদালতে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বলি-পাড়ায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…