খবর লাইভ : বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সাক্ষাতের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কী মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে চলেছেন। সেই জল্পনা যে অনেকাংশেই সত্যি তা যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। আগামী রবিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর মহাগুরু তথা বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। জানা যাচ্ছে, ব্রিগেডের মঞ্চে মিঠুন থাকবেন পুরো সময়টাই। প্রশ্ন উঠছে, তবে কী নতুন কোনও রাজনৈতিক সমীকরণ বঙ্গ রাজনীতিতে মাথাচাড়া দিচ্ছে। মিঠুন কী তাহলে রাজনীতিতে যোগদান করতে পারেন!
একটা সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্মোধন করতেন মিঠুন। মিঠুনকে রাজ্যসভার সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্পর্কে কখনও কোনওদিন চিড় ধরেনি। মিঠুন যদি মোদিজির জনসভায় যোগ দেন, তাহলে তা বঙ্গ রাজনীতিতে একটি নাটকীয় ঘটনা হবে। তবে প্রশ্ন উঠছে, মিঠুনকে কী বিজেপি প্রার্থী হিসাবে দাঁড় করাতে চাইছে!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…