Categories: State

রাজ্যে সব পেট্রোল পাম্প থেকে ৭২ ঘণ্টার মধ্যে মোদির ছবি সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

খবর লাইভ : রাজ্যে চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কোনও সরকারি প্রকল্পের প্রচার করা যাবে না। ফলে রাজ্যের সব পেট্রোল পাম্প থেকে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের প্রচারক প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে পেট্রোল পাম্পে বিজ্ঞাপন আদর্শ আচরণবিধি-বিরোধী। নিয়ম অনুযায়ী, ভোট ঘোষণার পরেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যায়। এই সময় বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। এই সময় কোনও সরকারি প্রকল্পের ঘোষণা করা যায় না। কোনও রাজনৈতিক দল যদি প্রচার করে, তবে তা ব্যক্তিগত গণ্ডির মধ্যে করতে হবে। সেটার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে।
উল্লেখ্য, গত বুধবার ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে গিয়ে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিয়ে অভিযোগ জানিয়ে আসে। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago