খবর লাইভ : দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বও তাঁকে স্বাগত জানিয়োছেন।
জিতেন্দ্রকে নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। কিছুদিন আগে একবার তৃণমূলের সদস্যপদ ছেড়ে চলে গিয়েছিলেন জিতেন্দ্র। তৃণমূলের সদস্যপদ ছাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল পুর প্রশাসকের পদেও ইস্তফা দেন তিনি। জেলা তৃণমূল সভাপতির পদও ছেড়ে দেন। এরপর জিতেন্দ্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। দুজনের সঙ্গে সাক্ষাতের পর জিতেন্দ্র জানিয়েছিলেন, তিনি ‘দিদি’কে ছেড়ে যাবেন না। সপ্তাহখানেক আগে তৃণমূলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় জিতেন্দ্রকে। কিন্তু তিনি যে সেই পদে খুশি ছিলেন না, তা ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যবাটিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভায় গেরুয়া শিবিরে যোগ দেন জিতেন্দ্র। তৃণমূল সূত্রে খবর, পাণ্ডবেশ্বরে তৃণমূলের হয়ে টিকিট পেতেন না জিতেন্দ্র। রানিগঞ্জ থেকে লড়তে অনিচ্ছুক ছিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর জানা যাচ্ছে, সম্ভবত আসানসোল উত্তর কেন্দ্র থেকে মলয় ঘটকের বিরুদ্ধে দাঁড়াতে পারেন জিতেন্দ্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…