Categories: State

চাকরির দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় বিক্ষোভ এসএসসি প্রার্থীদের

খবর লাইভ : ভোটের মুখে ফের চাকরির দাবিতে পথে নামলেন এসএসসির চাকরিপ্রার্থীরা। এবার তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় বিক্ষোভে সামিল হলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তিও হয়। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এসএসসি চাকরিপ্রার্থীরা জমায়েত হন হরিশ মুখার্জি রোডে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায়। চাকরির দাবিতে সুর চড়ান তাঁরা। পোস্টার হাতে শুয়ে পড়েন রাস্তায়। রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বিক্ষোভকারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও চলে বিক্ষোভ। স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি হয়। তবে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে টেনে- হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় পাশ করেও হাতে নিয়োগপত্র পাননি কেউ। গত লোকসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী তাঁদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেও এখনও কার্যকর হয়নি। তাই এবার বিধানসভা ভোটের মুখে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। দিন কয়েক আগে তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাঁর বাড়ির সামনে আদিগঙ্গায় ঝাঁপ দিয়েও বিক্ষোভ দেখিয়েছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago