খবর লাইভ : ফের বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে। তবে এবার আদি-নব্য দ্বন্দ্ব নয়, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন মাদক যোগে ধৃত যুব মোর্চা সম্পাদক পামেলা গোস্বামী।
শনিবার আদালতে যাওয়ার পথে বিজেপির যুব মোর্চা সম্পাদক পামেলা গোস্বামী সংবাদমাধ্যমের সামনে চিৎকার করে জানান, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর অভিযোগের আঙুল কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের দিকে। সিআইডি তদন্তের দাবি জানিয়ে পামেলা বলেন ,‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি চাই সিআইডি তদন্ত হোক। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং যেন গ্রেফতার হয়। আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।’
যদিও পামেলার এই বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ রাকেশ সিং। তাঁর পাল্টা দাবি, ‘আমি জড়িত থাকলে আমাকে ডাকুক পুলিশ। কৈলাসজি জড়িত থাকলে, তাঁকেও ডাকুক। নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমার মনে হচ্ছে, কলকাতা পুলিশ তাঁকে জোর করে এসব বলাচ্ছে না তো?’
তবে রাকেশ যা-ই বলুন, যেখানে ঘটনাটি তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি, সেখানে পামেলার বক্তব্যে এবার প্রবল অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, শুক্রবার মাদক পাচারের অভিযোগে নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে। তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা প্রবীর দে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…