খবর লাইভ : নবান্ন অভিযানে নিহত বামকর্মী মইদুল ইসলাম মিদ্দার স্ত্রীকে হোমগার্ডের চাকরি দিল রাজ্য সরকার। তাঁকে যে চাকরি দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট বাম যুব নেতার স্ত্রী আয়েষা বিবি।
বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মিদ্দার পরিবারে ৫ জন সদস্য। মিদ্দাই ছিলেন একমাত্র রোজগেরে। অটো, টোটো চালিয়েই তাঁর দিন গুজরান হত। কিছুদিন আগে বাঁকুড়া থেকে কলকাতায় নবান্ন অভিযানে যোগ দিতে গিয়ে পুলিশি হামলার মুখে পড়ে প্রাণ দিতে হয় ৩২ বছর বয়সি মিদ্দাকে। স্বামী হারিয়ে অথৈ জলে পড়ে যায় মিদ্দার পরিবার। নিহত বাম কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোন করেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে। ফোন করে যুব নেতার পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্বামীকে হারিয়ে দিশাহারা আয়েষা বিবির দাবি ছিল, অল্প পয়সার চাকরি দিলে হবে না। সংসারের সদস্যদের প্রতিপালন করার মত চাকরি দিতে হবে। এদিন মুখ্যমন্ত্রী সেই কথা রাখলেন। এদিন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা মিদ্দার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে তুলে দিলেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। দ্রুত চাকরিতে যোগ দেবেন বলে জানিয়েছেন মিদ্দার স্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…