খবর লাইভ : ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের মাটি। এবার ঘটনাস্থল লাদাখ। যদিও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ৩৪ সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কেঁপে ওঠে লাদাখের মাটি। ৩৪ সেকেন্ড ধরে চলে এই কম্পন। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে লাদাখের কম্পনের তীব্রতা ছিল ৩.৫। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল লে লাদাখের ৩২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ৫ কিমি গভীরে।
উল্লেখ্য, লাদাখের ভূমিকম্পের আগে তাজিকিস্তানেও কম্পন হয়েছিল মোটামুটি ৩০-৪০ সেকেন্ড ধরে। তার আগে গত ১৩ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। পরপর এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…