খবর লাইভ : বেআইনিভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ দুর্ঘটনা ঘটল খাস কলকাতায়। অগ্নিদগ্ধ হন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে গড়ফা থানার ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কীভাবে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয়দের অভিযোগ, থানার কাছে ওই ঝুপড়িতে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার দীর্ঘদিন ধরে মজুত করা হয়েছিল। সেখান থেকে সিলিন্ডার বিক্রিও করা হত বলে অভিযোগ। এদিন সকালে ওই ঝুপড়িতে রান্না করার সময় বিকট শব্দ করে আগুন লেগে যায়। প্রাণে বাঁচতে ঝুপড়ির এক বাসিন্দা পাশের খালে ঝাঁপ দেন। আরেকজন শৌচাগারের ছাউনি ভেঙে পালিয়ে যান। তবে দুজন বেরোতে না পারায় গুরুতর জখম হন। তাঁদের দেহের অনেকটা অংশ আগুনে পুড়ে যায়। তারপর স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে এবং গ্যাস সিলিন্ডারগুলি বের করে খালের জলে ফেলে দেন। এরপর পুলিশ ও দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত চলছিল, অথচ পুলিশ কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…