খবর লাইভ : ফের আমফান দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, আমফানের টাকা যারা চুরি করেছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না।
এদিন শুভেন্দু পিছাবনীতে সভা করেন। সেই সভায় শুভেন্দু বলেন, ‘আমার এলাকায় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছেন। বিজেপির কর্মসূচিতে গেলে প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। এসব বরদাস্ত করা হবে না।’ তিনি দলীয় কর্মীদের আশ্বাস দিয়ে বলেন, ‘কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা কেউ আটকাতে পারবে না।’ পাশাপাশি দলবদলের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বলেন, ‘আমফানের ত্রাণ যারা চুরি করেছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না। বিজেপি রাজ্যে দায়িত্ব পেলে মানুষের দুঃখ, দুর্দশা অনেকটাই ঘুচে যাবে।’ এদিন পিছাবনীর সভা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন শুভেন্দু। এই পরিবর্তন যাত্রা শেষ হবে কাঁথিতে।
উল্লেখ্য, একের পর এক তৃণমূল নেতাদের গেরুয়া শিবিরে যোগদানের পর থেকেই বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দানা বাঁধে। অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছেন, দুর্নীতি ঢাকতেই বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন ওই সব নেতারা। এই পরিস্থিতিতে শুভেন্দুর এদিনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…