Covid vaccine (Photo/iStock)
খবর লাইভ : করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরি করতে এবার সাইবার হামলা চালাল উত্তর কোরিয়ার হ্যাকাররা। মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’-এর তরফে এমনই বিস্ফোরক দাবি তুলে ধরা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার অভিযোগ, কিমের দেশের কাছে রয়েছে কয়েক হাজার সদস্যের একটি সুশিক্ষিত সংগঠিত হ্যাকার বাহিনী। তাঁর নির্দেশেই অস্ত্র তৈরি থেকে অত্যাধুনিক প্রযুক্তি এবং ভ্যাকসিন সহ অন্যান্য তথ্য হাতিয়ে নিতে গোটা বিশ্বেই সাইবার হামলা চালায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ৯ টি সংস্থার পরিষেবা যান্ত্রিকভাবে বিকল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল কিমের দেশের হ্যাকাররা। যার মধ্যে দক্ষিণ কোরিয়ার করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি টিকা তৈরি এবং তার ট্রায়ালের কাজে ব্যস্ত। দক্ষিণ কোরিয়ার জেনেক্সিন আইএনসি, বোরইয়াং ফার্মা কো লিমিটেড, শিন পুং ফার্ম কো লিমিটেড এবং সেলট্রিওন আইএনসি রয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিওলের দাবি, উত্তর কোরিয়ায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মারণ ভাইরাসের প্রভাবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অতিমারির আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে কার্যত ভেঙে পড়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে করোনার ভ্যাকসিন তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে উত্তর কোরিয়া। এর জন্যই প্রয়োজনীয় তথ্য চুরি করতে কিমের দেশের হ্যাকাররা ফাইজারের তথ্যভাণ্ডারে সাইবার হানা চালিয়েছে বলে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…