A health worker (R) inoculates a private hospital staff with a Covid-19 vaccine in Hyderabad on January 28, 2021. (Photo by Noah SEELAM / AFP)
খবর লাইভ : বাংলা ছাড়াও দেশের তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত এলাকায় নির্বাচন আসন্ন। নির্বাচনের আগে এবার ভোট কর্মীদের টিকাকরণের ব্যাপারে সচেষ্ট হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভোট কর্মীদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করানোর আগে যাতে টিকাকরণ হয়, তা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দিন কয়েক আগে রাজ্যগুলিকে চিঠি লিখে ভ্যাকসিন সংক্রান্ত পদক্ষেপের কথা জানিয়েছেন। কীভাবে এই কাজ করতে হবে চিঠিতে সেই বিষয়ে পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। চিঠিতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যেসব ভোট কর্মীরা কাজ করবেন, তাঁদের চিহ্নিত করতে হবে। এরপর তালিকা তৈরি করে সেটিকে কো উইন অ্যাপে ডাউনলোড করতে হবে, যাতে প্রথম সারির করোনা যোদ্ধাদের সঙ্গে তাঁদের টিকাকরণ করা যায়। উল্লেখ্য, করোনার টিকাকরণ নিয়ে সর্বোচ্চ কমিটি ভোট কর্মীদের টিকাকরণের সুপারিশ করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…