খবর লাইভ : পুরোনো সংঘাত ভুলে এবার সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল বিশ্বভারতী। রবিবার মমতার উদ্দেশ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে। যদিও নবান্নের তরফে এখনও পর্যন্ত তার প্রাপ্তিস্বীকার করা হয়নি।
এর আগে ডিসেম্বর মাসে শতবর্ষ অনুষ্ঠান ঘিরে রাজ্যের সঙ্গে বিশ্বভারতীর সংঘাত শুরু হয়। ওই অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভার্চুয়ালি যোগ দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নজর কাড়ে সকলের। সেই সময় বিজেপি দাবি করে, আমন্ত্রণ পেয়েও বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যের অপমান করেছেন মমতা। কিন্তু বিশ্বভারতী থেকে কোনও আমন্ত্রণপত্র আসেনি বলে জানায় নবান্ন। অভিযোগের কাঠগড়ায় ওঠেন বিশ্বভারতীর উপাচার্য। যা ওয়াকিবহাল মহল ভালভাবে নেয়নি। সেই কারণেই এবার বিতর্ক এড়াতেই কি পুরোনো তিক্ততা ভুলে মমতাকে সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল? বিভিন্ন মহল থেকে উঠছে এই প্রশ্ন। বিশ্বভারতীর তরফে অবশ্য কোনও জবাব মেলেনি।
উল্লেখ্য, বিশ্বভারতীর এই সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কেও অনুষ্ঠানে হাজির থাকার কথা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…