খবর লাইভ : ফের মধ্যবিত্তের হেঁসেলে টান। এক মাসে দুবার বাড়ল রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারির শুরুতে একবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। ফের আবার রান্নার গ্যাসের দাম বাড়ল। এবার এক ধাক্কায় বাড়ল ৫০ টাকা। ফলে এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দাঁড়াল ৭৯৫ টাকা ৫০ পয়সা। এরই মধ্যে পেট্রোল-ডিজেলের দামও প্রতিদিনই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে সংসার চালাতে আরও নাজেহাল অবস্থা হবে আম জনতার।
উল্লেখ্য, গত বছরের শেষ মাসে দু-দফায় রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়েছিল ১০০ টাকা। ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় নিত্যনৈমিত্তিক জিনিসের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…