Categories: Sports

অশ্বিনদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারল না ইংল্যান্ড

খবর লাইভ : চিপকে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ইনিংস বেশিদূর গড়াল না। গতকাল ৩০০ রানের পর এদিন আর মাত্র ২৯ রান করে ভারত। ৩২৯ রানে অলআউট হয়ে যায়। তবে এদিন অবশ্য ইংরেজ ব্যাটসম্যানদের বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি ভারতীয় বোলাররা। বিশেষ করে অশ্বিনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না ইংরেজ ব্যাটসম্যানরা।
এদিন শুরুতেই ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন ইশান্ত শর্মা। কোনও রান না করেই আউট হয়ে যান বার্নস। কিছুক্ষণের মধ্যে সিবলিকে আউট করেন অশ্বিন। ১৬ রানের মধ্যে ইংল্যান্ডের ২ উইকেট পড়ে যায়। এরপর অধিনায়ক জো রুটও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। রুটকে ড্রেসিংরুমে ফেরান অক্ষয় প্যাটেল। টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট তুলে নেন অক্ষয়। এরপরও উইকেটের পতন অব্যাহত থাকে। লরেন্সকে মাত্র ৯ রানে ফিরিয়ে দেন অশ্বিন। বেন স্টোকসকেও আউট করেন অশ্বিন। ৫২ রানে ৫ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। এরপর ইশান্তের বলে পোপকে ফেরত পাঠালেন ঋষভ পন্থ। ওলি পোপের আউট হয়ে যাওয়ার পর মইন আলি ও ওলি স্টোনকেও আউট করেন যথাক্রমে অক্ষয় প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। ক্রিজে আছেন বেন ফোকস ও জ্যাক লিচ। শেষ খবর পর্যন্ত ইংল্যান্ড ৮ উইকেটে ১২৪ রান মাত্র করেছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago