Categories: State

বিজেপিকে রুখতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আসরে তৃণমূলও

খবর লাইভ : সম্প্রতি কলকাতায় এসে আইটি সেলের কর্মীদের চাঙ্গা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার বিজেপির মোকাবিলায় সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করছে তৃণমূল। আজ, শুক্রবার থেকে শুরু হল তৃণমূলের আইটি সেলের প্রশিক্ষণ। এদিন উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে আইটি সেলের কর্মীদের প্রশিক্ষণ হল। আগামিকাল হবে দক্ষিণ কলকাতায়। ধাপে ধাপে সমগ্র রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই দেওয়া হবে এই প্রশিক্ষণ। ইতিমধ্যে মিডিয়া সেলের মাধ্যমে প্রতিদিন তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি প্রচার করা শুরু করেছে। নানাবিধ ইস্যুতে স্থানীয় ক্ষেত্রে তৃণমূলের অবদানের কথা জানানো হয়। কিন্তু বিজেপি যেভাবে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করছে, তার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না ঘাসফুল শিবির। তাই এবার ফেসবুকে ও ট্যুইটারে বিজেপির সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে কোমর বেঁধে নামছে তৃণমূল। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই থাকছে তৃণমূলের ফেসবুক পেজ। সেখানে ক্রমাগত প্রচার চালানো হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago