Categories: State

দলত্যাগী বিধায়ককে নিরাপত্তা দিল মমতার সরকার

খবর লাইভ : উলটপুরাণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষ নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। এবার তৃণমূল ত্যাগী বিধায়ককে নিরাপত্তা দিল মমতার সরকার।
জানা গিয়েছে, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংকে মঙ্গলবার সরকারি নিরাপত্তা দিল রাজ্য সরকার। যা নিয়ে সুনীল সিংয়ের ‘ঘরওয়াপসি’ জল্পনা জোরদার হল। তবে কেবল সুনীল সিং নন, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসকেও রাজ্য নিরাপত্তা দিতে চেয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু সরকারি নিরাপত্তা নিতে রাজি হননি তিনি। তবে নিরাপত্তা না নিলেও সুনীল সিংয়ের সঙ্গে তাঁরও ‘ঘরওয়াপসি’র জোর জল্পনা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটেই জিতেছিলেন সুনীল সিং ও বিশ্বজিৎ দাস। সম্প্রতি তাঁরা দল বদল করে বিজেপিতে যোগদান করেন। তবে গতকাল তাঁরা আচমকাই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করেন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত প্রণাম করেন বিশ্বজিৎ দাস। এরপরই তাঁদের ‘ঘরওয়াপসি’ জল্পনা তুঙ্গে ওঠে। যদিও কেউই বিষয়টি স্পষ্ট করেননি। তবে সূত্রের খবর, দিন দুয়েকের মধ্যেই সুনীল সিং ফের পুরোনো দলের ফিরতে পারেন। তবে এঁদের আটকাতে ইতিমধ্যে বিশ্বজিৎ দাস ও সুনীল সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপির শীর্ষ নেতারা। এমনকি গতকাল সন্ধ্যায় হেস্টিংসে দলীয় অফিসে তখন দলের নবাগতদের সম্বর্ধনা অনুষ্ঠান বিশ্বজিৎ ও সুনীলকে সম্বর্ধনাও দেওয়া হয়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago