Categories: National

দিল্লি সীমানায় ফের আত্মঘাতী কৃষক

খবর লাইভ : ফের আত্মঘাতী কৃষক। রবিবার দিল্লিতে টিকরি সীমানায় ৫২ বছর বয়সী এক কৃষক আত্মহত্যা করেছেন। কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ওই কৃষকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত দু-মাসেরও বেশি সময় ধরে দিল্লি সীমানায় তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন পঞ্জাব, হরিয়ানা থেকে আসা কয়েকশো কৃষক। এর আগেও আন্দোলনরত কয়েকজন কৃষকের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। কৃষি আইন বাতিল না হলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা। সম্প্রতি ট্রাক্টর র্যালি নিয়েও দিল্লি পুলিশের সঙ্গে কৃষকদের ধুন্ধুমার ঘটেছে। এর মধ্যে ফের এক কৃষকের আত্মহত্যার খবর এই আন্দোলনে নয়া মাত্রা যোগ করল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago