খবর লাইভ : ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর! এবার থেকে স্টেডিয়ামে বসেই খেলা দেখতে পারবেন দর্শকরা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্য সরকার।
জানা গিয়েছে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্টেনমেন্ট জোন’-এর আওতার বাইরে ‘আউটডোর স্পোর্টস’-এর জন্য সমস্ত স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট স্টেডিয়ামে যতগুলি আসন সংখ্যা, ততজনকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, মাঠ ও দর্শকাসন নিয়মিত স্যানিটাইজ করা সহ সমস্ত কোভিড বিধি মানতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকার।
স্টেডিয়ামের পাশাপাশি সমস্ত সুইমিং পুল খুলে দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে নিয়মিত জল পরিষ্কার রাখতে হবে, ক্লোরিন মেশাতে হবে এবং সমস্ত নিয়মকানুন মানতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রক দর্শকদের জন্য স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছিল। এরপরেই বিসিসিআই জানিয়ে দেয়, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…