Categories: National

করোনা কালে স্বাস্থ্য খাতে বরাদ্দের ওপর জোর

খবর লাইভ : ২০২১-২২ সালের অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। সোমবার প্রস্তাবিত বাজেট পেশ করতে গিয়ে এই কথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়ল ১৩৭ শতাংশ। প্রতিটি জেলায় হবে স্বাস্থ্য ল্যাবরেটারি। গ্রামে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। এর ফলে উপকৃত হবে ৬০২টি জেলা। চিকিৎসা ক্ষেত্রে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল। আগামী ৬ বছরে তা ব্যবহার হবে। এই টাকায় জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হবে। এর ফলে ১৭ হাজার গ্রামে ও শহরে বেশ কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠান হবে। নতুন করে ১৭টি পাবলিক ইউনিট তাদের কাজ শুরু করবে। ১৫টি ইমার্জেন্সি ইউনিট তৈরি হবে। এবারের প্রস্তাবিত বাজেটে পুষ্টি জোগানের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার জল ও আবহাওয়ার কথা বলেছে। ২.৮৬ কোটি মানুষ কলের জল পাবে। এটার জন্য বরাদ্দ হল ২.৮৭ লক্ষ কোটি টাকা। প্লাস্টিক ও দুষিত বস্তুর ওপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। স্বচ্ছ ভারত মিশনে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। ইতিমধ্যে সাধারণ মানুষ করোনার টিকা পেতে শুরু করেছে। ৩৫ হাজার কোটি টাকা টিকার জন্য বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এবারে বিশেষ জোর দিয়েছে সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার কোটি টাকা। পুরনো যান যেগুলি থেকে দূষণ ছড়ায় সেগুলি তাড়াতাড়ি বাতিল ঘোষণা করা হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago