খবর লাইভ : দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের দায় স্বীকার করল জইশ-উল-হিন্দ। ইতিমধ্যে তদন্তকারীদের হাতে টেলিগ্রাম চ্যাট হাতে এসেছে। সেই চ্যাট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তা থেকে স্পষ্ট, জইশ উল হিন্দ দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছে। ইতিমধ্যে মুম্বাই সহ একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মুখবন্ধ খাম উদ্ধার করা হয়েছে। যেখানে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণকে ট্রলার বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের ব্যাটারি উদ্ধার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হওয়া ব্যাটারি থেকে স্পষ্ট, বিস্ফোরণ ঘটাতে টাইমার ডিভাইস ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা হয়েছে। স্প্রিন্টার হিসাবে বোমাটিতে বল বিয়ারিং ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে দিল্লিতে ইজরায়েলের দূতবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে আচমকা প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে যায় জাতীয় তদন্তকারী সংস্থা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইজরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…