খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হিংসার ঘটনার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতে গোটা ঘটনার নিন্দা করে রাষ্ট্রপতি বলেন, ‘লালকেল্লায় তেরঙ্গার অপমান খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভারতের সংবিধান আমাদের বাক স্বাধীনতার অধিকার দিয়েছে। কিন্তু এই সংবিধানই সবার জন্য সমান আইন কানুনের কথা বলেছে। সবাইকে আইন মানার শিক্ষা দিয়েছে।’ একই সঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘জনধন অ্যাকাউন্টের মাধ্যমে দেশের গরিব মহিলাদের ৩১ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। ১৪ হাজার গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে বিনামূল্যে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৮ মাস ৫ কেজি করে মাথাপিছু খাদ্য প্রদান করা হয়েছে।’ এদিন কৃষক বিক্ষোভ নিয়েও মন্তব্য করেছেন কোবিন্দ। তিনি বলেন, ‘নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকদের অনেক বেশি ক্ষমতা প্রদান করেছে সরকার। পুরনো আইনের থেকেও বেশি স্বাধিকার পাবেন কৃষকরা।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…