খবর লাইভ : অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বিকেলের দিকে বাইপাসের হাসপাতালে সৌরভকে দেখতে আসতেও পারেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ফের কলকাতায় এসে পৌঁছোবেন ড: দেবী শেঠী। পরিবারের লোকের অনুরোধেই দেবী শেঠী আসছেন বলে খবর। শেঠীর উপস্থিতিতেই সৌরভের স্টেন্ট বসানো হবে। আজই দুটি স্টেন্ট বসানো হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল দুপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভকে দেখতে হাসপাতালে আসেন বিধায়ক বৈশাখী ডালমিয়া। ফোন করে খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে নির্দেশ দেন যেন তাঁকে সৌরভের স্বাস্থ্যের আপডেট দেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…