Categories: National

দিল্লিতে কৃষক বিক্ষোভে হিংসার ঘটনায় তদন্তে পুলিশ

খবর লাইভ : দিল্লিতে কৃষক বিক্ষোভে হিংসার ঘটনা নিয়ে এবার তদন্তে নামল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ধরনের হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত হতে পারে। ইতিমধ্যে কৃষক নেতা রাকেশ টিকাইতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ‘নিজেদের জমি বাঁচাতে সকলে লাঠি, অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকবেন।’ পুলিশ ওই ভিডিওকে খতিয়ে দেখছে। এছাড়াও আরও বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশের দাবি, এই ঘটনায় তিনশোর বেশি কর্মী আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আইসিইউ-তে ভর্তি আছেন দুজন। মোট ২৬টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা রয়েছে। এই সব নিয়েই তদন্ত চলছে।
এদিকে লালকেল্লায় অশান্তির ঘটনায় পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু। তাঁর মতে, লাল কেল্লায় নিশান সাহিব উত্তোলন নেহাত প্রতীকী ছিল। তিনি জানান, এটি পূর্ব পরিকল্পিত ছিল না। কৃষকরা যা করেছে, সেটাতে কোনও সাম্প্রদায়িক রং দেওয়া উচিত নয়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago