খবর লাইভ : ফুটবলের রাজপুত্রর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ গোটা পৃথিবী। ক্রীড়াজগত্ থেকে সমস্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন ক্রীড়াব্যক্তিত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বলিউড সেলিব্রিটিরাও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, ‘দিয়েগো মারাদোনা ফুটবলের মায়েস্ত্রো ছিলেন যিনি বিশ্বজনসংখ্যাকে আনন্দ দিয়েছেন। নিজের কেরিয়ারে ফুটবলের মাঠে সেরা খেলার মুহূর্ত আমাদের উপহার দিয়েছেন তিনি। তাঁর অকালপ্রয়াণ আমাদের সবাইকে মর্মাহত করেছে। তাঁর আত্মা শান্তি পাক।’
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও মারাদোনার প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন।
আবার খেলাধূলার প্রতি বিশেষ অনুরক্ত শাহরুখ খান মারাদোনার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দিয়েগো মারাদোনা…তুমি ফুটবলকে আরও সুন্দর বানিয়েছ। তোমাকে সবাই খুব মিস করব। এই পৃথিবীকে তুমি যেভাবে আনন্দ দিয়েছ, হয়ত স্বর্গে গিয়েও সেই কাজ করবে।’
শাহরুখের মত অর্জুন কাপুর, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, অভিষেক বচ্চন সহ বলিউড তারকাদের শোকবার্তায় ভরে উঠেছে ট্যুইটার- ইনস্টাগ্রাম।
আবার ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও ফুটবল কিংবদন্তীর প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইটারে লিখেছেন, ‘একটা যুগের অবসান ঘটল।’ আর ফুটবল সম্রাট পেলে-র আক্ষেপ, ‘প্রিয় বন্ধুকে হারালাম।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…