Categories: Special NewsSports

ফুটবল রাজপুত্রের একক দক্ষতাতেই আর্জেন্টিনাকে চিনেছিল গোটা বিশ্ব

খবর লাইভ : ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মেন্দো মারাদোনার মৃত্যু যেন বিশ্ব ফুটবলকে থমকে দিয়েছে। কমপ্লিট ফুটবলার বলতে মারাদোনাই গোটা বিশ্বকে চিনিয়েছিলেন। মাত্র ৬০ বছর বয়সে এহেন কিংবদন্তীকে চলে যেতে হবে কেউ আশাও করতে পারেননি। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেসের লেনাসে জন্মগ্রহণ করেন মারাদোনা। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের গতি, স্কিল, ড্রিবলিং ও বল কন্ট্রোল পাওয়ার এবং পাসিং ছিল চোখধাঁধানো। বাঁ পায়ের এই জাদুকরের ঝুলিতে রয়েছে একবিংশ শতকের যুগ্ম সেরা খেলোয়াড়ের তকমাও। ১৯৮৬ বিশ্বকাপে একক দক্ষতায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আক্রমণাত্মক মিডফিল্ডার হলেও মারাদোনা স্ট্রাইকার হিসেবেও বহু ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪টি গোল করলেও দলের প্রাণভোমরা ছিলেন সেই মারাদোনাই। বার্সেলোনা, নাপোলি, সেভিলার মত ক্লাবের হয়েও দক্ষতার সঙ্গে খেলেছেন। ক্লাব ফুটবলে তাঁর সময়েই নাপোলি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ফুটবল জীবনে সাফল্য থাকলেও কোচিং জীবনে অবশ্য বারেবারে ব্যর্থতা এসেছে তাঁর কেরিয়ারে। ব্যক্তিগত জীবনেও বারেবারে বিতর্ক দেখা দিয়েছে। কখনও মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তো কখনও নাইট ক্লাবে মারধরের ঘটনায় মারাদোনার নাম উঠে এসেছে। খারাপ বিষয়গুলি থাকলেও তাঁর ফুটবল স্কিলের জন্যই গোটা বিশ্বের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন ফুটবলের রাজপুত্র। চলতি বছরের ২ নভেম্বর মারাদোনা লা প্লাটার একটি হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু ২৫ নভেম্বর হঠাৎ তাঁর হার্ট অ্যাটাক হয়। সেখান থেকে আর ফিরে আসা হল না মারাদোনার। তাঁর মৃত্যুতে রোনাল্ডো, মেসি, বেকহ্যাম, জিদান সহ বিশ্বের সব খেলোয়াড়ই শোকপ্রকাশ করেছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago