রাজ্যবাসীর মন পেতে বাংলায় ট্যুইট করে মহাষ্টমীর শুভেচ্ছা নমো-র

খবর লাইভ : দুর্গাপুজোর শুরুতেই মহাষষ্ঠীর সকালে ভার্চুয়ালি কলকাতার এক পুজো মণ্ডপের উদ্বোধন করে বাংলায় বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মহাষ্টমীর0 সকালে বাঙালির মন জয় করতে বাংলা ভাষায় ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানালেন নমো। অন্যদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটারে মাতৃশক্তির বন্দনা করে দেশবাসী এবং প্রবাসী ভারতীয়দের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় ট্যুইট করে লিখেছেন, ‘‌সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।’
অন্যদিকে, রাষ্ট্রপতি কোবিন্দ তাঁর ট্যুইটবার্তায় দেশবাসী ও প্রবাসী ভারতীয়দের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বহু বছর ধরেই সারা ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে দুর্গা পুজো হয়ে আসছে। দশ দিন ধরে পালিত হয় এই উৎসব। উৎসবের সময় ভক্তরা শক্তির আরাধ্য দেবী -দুর্গা, জ্ঞানের দেবী-সরস্বতী এবং ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করেন। নারীদের সম্মান করা আমাদের ঐতিহ্য। আর তা উৎসবের সময়ও ফুটে ওঠে। আমাদের সকলের উচিত আমাদের নারী সম্প্রদায় অর্থাৎ মাতৃশক্তি ও ক্ষমতায়নকে সম্মান জানানো।’ একইসঙ্গে করোনা মহামারী মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে তিনি লেখেন, ‘বলা হয়ে থাকে যে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করতে সমস্ত দেবদেবীর সম্মিলিত শক্তিকে ব্যবহার করেছিলেন।  এটা আমাদের শেখায় যে এই কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকটের মোকাবিলা করতে পারব।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago