অষ্টমী থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস! ২০ নভেম্বর থেকে জাঁকিয়ে বসতে পারে শীত

 

সুস্মিতা মুখার্জী: মহাসপ্তমীতেই দুর্যোগ কেটে আকাশ পরিষ্কার হবে। ‘খবর লাইভ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন আবহবিদ সুজিব কর।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দুপুরে নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে গিয়েছে। ফলে পুজোর ক’টা দিন রক্ষা পেল বঙ্গবাসী। অতএব দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তরের হাওয়া রাজ্যে প্রবেশ করবে এবং বাংলায় দ্রুত শীত পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদ সুজিব কর। ‘খবর লাইভ’-কে তিনি জানিয়েছেন, সাগরদ্বীপ, কলকাতা, নদিয়া হয়ে বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখাটি। তাই সপ্তমীর বিকেল পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। মধ্যরাত থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তিনি আরও জানিয়েছেন, নিম্নচাপরেখাটি বর্তমানে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। পরবর্তীকালে অনেক সময় তা পিছনে ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। তবে এক্ষেত্রে এই রকম পরিস্থিতির পূর্বাভাস নেই, পুজোর মধ্যে বৃষ্টি হবে না।

শীত কবে ঢুকবে বঙ্গে?
আবহবিদ সুজিব কর বলেন, ‘নভেম্বরের ১৫ তারিখের পর থেকে ঠাণ্ডা পড়তে শুরু করবে রাজ্যে। কারণ, নিম্নচাপ কেটে যাওয়ার পরই উত্তরের হাওয়া বঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রার পতন ঘটেছে।’ পরবর্তীতে দ্রুত তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছেন তিনি। নভেম্বরের ২০ তারিখ থেকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে। এবছর শীত দীর্ঘস্থায়ী হবে বলেও জানিয়েছেন সুজিববাবু। নভেম্বর থেকে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ঠাণ্ডা থাকার প্রবল সম্ভবনা রয়েছে। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে।

করোনা ভাইরাসের প্রকোপ কী শীতকালে বৃদ্ধি পাবে?
সুজিববাবু জানান, ‘বর্তমানে কোভিড-১৯ ভাইরাসের মারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। তবে শীতকালে যদি ভাইরাস তার চারিত্রিক বৈশিষ্ট্য বদল করে তাহলে কী হতে পারে, এখনই কিছু বলা যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘শীত আর গ্রীষ্মে ভাইরাস এমনি তার প্রকৃতি পরিবর্তন করে। যেহেতু করোনা ভাইরাসের জন্মই ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেক্ষেত্রে তাপমাত্রার পতন ঘটতে থাকলে, আমাদের এখানে এই ভাইরাসের কী পরিবর্তন হবে তা বলা খুবই কঠিন।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago