পুজো মাটি করতে পারে ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ক্ষতিগ্রস্থ হতে পারে মণ্ডপসজ্জা

খবর লাইভ : পুজোর দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। শেষপর্যন্ত তা সত্যিও হল। ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হওয়ার দরুণ আজ, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল। কিন্তু স্থলভাগে না ঢুকে, অভিমুখ পরিবর্তন করায় নিম্নচাপটি আরও শক্তিশালী হচ্ছে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকে এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়ায় মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্থ হতে পারে। আজ, বৃহস্পতিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আগামী শুক্র ও শনিবার ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর অষ্টমী পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। সুন্দরবনের ফেরি পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি পর্যটকদের জন্যও নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা দিঘা, মন্দারমণি, বকখালির সমুদ্রতটে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago