খবর লাইভ : শুক্রবার বিকালেই একটি বিবৃতির মাধ্যমে পদ্মশ্রী ফেরানোর ঘোষণা করেছিলেন বজরং পুনিয়া। সেই সম্মান ফেরাতে নিজেই গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাড়ির দিকে। কিন্তু প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে এলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বারের পদকজয়ী কুস্তিগীর। জানিয়ে দিলেন, এই পদক আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন না। ঘটনার সূত্রপাত দুদিন আগে। ভারতীয় কুস্তি ফেডারেশনের […]
Tag: Wrestling
সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ফিরিয়ে দিলেন পদ্মশ্রী সম্মান
খবর লাইভ : সাক্ষী মালিকের পর এবার প্রতিবাদ বজরং পুনিয়ার। পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগির। গতকালই কুস্তি ছেড়ে দেওয়ার কথা বলেন সাক্ষী মালিক। কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর একে একে বিদ্রোহ করছেন দেশের নামী কুস্তিগিরেরা। বজরংদের অভিযোগ প্রাক্তন কুস্তি ফেডারেশন কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনি এখন […]
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত ব্রিজভূষণের ঘনিষ্ঠ, হতাশায় কুস্তি ছাড়লেন সাক্ষী
খবর লাইভ : ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় সিং। এদিন নির্বাচনে জিতে কুস্তি প্রধান হলেন তিনি। সঞ্জয় হলেন অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ। এরফলে ব্রিজভূষণ না থাকলেও তাঁর প্রভাব কুস্তি সংস্থায় বহাল থাকবে বলে মনে করছেন অনেকে। একই রকম মনে করছেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। এর প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত […]



