খবর লাইভ : নির্বাচনের ফল প্রকাশের পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও, এখনও পর্যন্ত সরকার গঠন হল না পাকিস্তানে। প্রথমে শোনা গিয়েছিল, নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল জোট বেঁধে সরকার গঠন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। কিন্তু, জেলে বসেই ইমরান খানও পাল্টা চাল দিয়েছেন। তারাও প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন। […]

