খবর লাইভ : বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মামলায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তার পর্যবেক্ষণ, রবীন্দ্রনাথ জীবিত থাকলে আপনারা তো তাঁকেও অভিযুক্ত করে দিতেন।এদিন বিচারপতি সেনগুপ্ত বলেন, আপনারা আগে ধারা যোগ করে দেন, পরে তদন্ত করে দেখেন আদৌ ধর্তব্যযোগ্য অপরাধ কি না? ভাগ্যিস রবীন্দ্রনাথ […]
Tag: Visva Bharati
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ
খবর লাইভ : দায়ের হয়েছিল পাঁচ পাঁচটি মামলা। একাধিকবার বিভিন্ন বিষয়ে কুরুচিকর মন্তব্য করে বড় বিপাকে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার সাতসকালে তাঁর বাড়িতে সটান হাজির পুলিশ। সূত্রের খবর, প্রাক্তন উপাচার্যের বাড়িতে এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার পুলিশ আধিকারিক রয়েছেন। এর আগে শান্তিনিকেতন থানার পুলিশ একাধিকবার ৫টি বিভিন্ন মামলায় নোটিশ ধরিয়েছিল। এদিন […]
সামলাতে পারছেন না বিশ্বভারতী, ছাত্রীর নিগ্রহের অভিযোগ ভাইরাল হতেই ধর্না উপাচার্যের
খবর লাইভ : সামলাতে পারছেন না বিশ্বভারতী কর্তৃপক্ষ।নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার নতুন ‘নাটক শুরু করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যাদবপুরকাণ্ডের আবহে সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর নিগ্রহের অভিযোগ ভাইরাল হতেই অনশন শুরু করলেন উপাচার্য। সোমবার সকাল ৯টা থেকে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং কর্মীদের নিয়ে অনশন শুরু করেছেন তিনি। সেইসঙ্গে চলছে ধর্নাও।বিকেল পর্যন্ত […]
রবীন্দ্র গান-নাটকে বিশ্বভারতীতে প্রতিবাদ, ‘প্রতীচী’র সামনে ধর্না শুরু!
খবর লাইভ : অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি-তরজায় এবার নতুন মোড়। শুক্রবার সকালে রবীন্দ্রগানে, নাটকে প্রতিবাদ জানায় ‘সামাজিক মর্যাদা রক্ষা সমিতি’।আজ থেকে ধর্না-অবস্থান শুরু করল তারা। এরপর বেলার দিকে ফের শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ‘বিশ্বভারতী বাঁচাও কমিটি’। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদকে হেনস্থা […]
ফের বিতর্কে বিশ্বভারতী, রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজ
খবর লাইভ : ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ মঙ্গলবার বিশ্বভারতীতে যাওয়ার কথা রয়েছে।তাঁর সফরের আগেই তিন অধ্যাপককে শোকজ নোটিশ ধরাল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কেন এই শোকজ ? জানা গিয়েছে, অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘কটু-কথা’ বলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিশিষ্টজন ও অধ্যাপকদের একাংশ। সেই চিঠিতে এই তিন অধ্যাপকের স্বাক্ষর ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই […]
বিশ্বভারতীর লাগাতার অবনমনের জন্য প্রাক্তন উপাচার্য থেকে শিক্ষক-ছাত্ররা দায়ী! অন্যদের ঘাড়ে দোষ চাপালেন বিদ্যুৎ
খবর লাইভ : ফের বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ১১ পাতার খোলা চিঠি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চিঠির শুরুতেই বিশ্বভারতীর মান পড়ে যাওয়া নিয়ে অন্যদের দূষলেন উপাচার্য। বুধবার একটি বিবৃতিতে তাঁর দাবি, বিদ্যাস্থান হিসেবে বিশ্বভারতীর ‘অধঃপতন অপ্রতিহত ভাবে’ ঘটেই চলেছে। এর জন্য ‘দায়ী’ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যেরা, ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী থেকে শুরু করে বিশ্বভারতীর অংশীদার সবাই। তাঁর দাবি এরা […]
বিশ্বভারতীর উপাচার্যের ২ লক্ষ টাকা জরিমানা বহাল ডিভিশন বেঞ্চেও
খবর লাইভ : এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে ২ লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও আগের নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে মাস দুয়েক আগে জরিমানা করেছিল হাইকোর্ট। কত টাকা? দু’লক্ষ। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ […]
রাজনাথের সামনেই বিশ্বভারতীর সমাবর্তনে প্রাক্তনীদের ঢুকতে বাধা
খবর লাইভ : বিতর্ক কিছুতেই থামছে না বিশ্বভারতীতে। প্রাক্তনীদের সঙ্গে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে উত্তাপের আঁচ ছড়াল সমাবর্তন অনুষ্ঠানেও। এবার বিশ্বভারতীর সমাবর্তনে প্রধান অতিথি হয়ে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। তাঁর সামনেই অশান্তির আগুন। প্রাক্তনীদের একটি বড় অংশকে সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়াল […]
রণক্ষেত্র বিশ্বভারতী!টানা ১০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য
খবর লাইভ : ফের রণক্ষেত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিক্ষোভরত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিতেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় পড়ুয়াদের। এর জেরেই বুধবার বিকেল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মধ্যরাতে ছাত্রছাত্রীদের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের। এরপর শাবল-গাঁইতি দিয়ে তালা ভেঙে উপাচার্যকে ঘেরাও মুক্ত করেন বেসরকারি […]









