খবর লাইভ : ডিএ আদায়ের দাবিতে আন্দোলনের নামে চলছে আর্থিক তছরুপ-হুমকি-মারধর এবং রাজনীতি। এক কথায় আন্দোলনের মঞ্চ হয়ে উঠেছে নিজেদের স্বার্থসিদ্ধির জায়গা। সেখানে চলছে একনায়কতন্ত্র। এই বিস্ফোরক অভিযোগ এনেছে ডিএ আন্দোলনকারীদের যৌথ মঞ্চের অন্যতম শরিক ‘ইউনিটি ফোরাম’। এমনকী আর্থিক তছরুপের অভিযোগে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ‘ইউনিটি ফোরাম’। সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে […]

