খবর লাইভ : বায়ু দূষণের জেরে দমবন্ধ পরিস্থিতি রাজধানী শহরের। যত সময় যাচ্ছে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। ইতিমধ্যে দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কেন্দ্রীয় ছাড়পত্র এখনও না মেলায় কবে সেই বৃষ্টি নামানো হবে তা নিয়ে সংশয়ের আবহেই বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে দিল্লির আবহাওয়ায় আকস্মিক পরিবর্তন। […]

