খবর লাইভ : ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হচ্ছে। দলের সব স্তরের নেতা-কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে দলের কর্মীরা ইতিমধ্যেই কলকাতার নানা প্রান্তে পৌঁছে গিয়েছেন। লক্ষাধিক মানুষের সমাগমে সরগরম ধর্মতলা চত্বর। […]

