খবর লাইভ : রাজ্যে পুরসভায় নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টে দায়ের করা সেই মামলা সোমবার প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এই নিয়ে দ্বিতীয় বার পুর নিয়োগ সংক্রান্ত মামলা শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করা হল। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। […]

