Special News Special Reports State

এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত 0 (0)

খবর লাইভ  : কলকাতার এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর যৌন হেনস্থার অভিযোগ মিলতেই দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং শিশু সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। এসএসকেএম হাসপাতালের ভিতরে নাবালিকা রোগীর শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গতরাতেই একজন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন। […]

Special News Special Reports State

আগের থেকে ভালো আছেন মুখ্যমন্ত্রী, সোমে কাটা হতে পারে সেলাই 0 (0)

খবর লাইভ : আগের থেকে অনেকটাই ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথার আঘাতের জায়গায় ব্যথা থাকলেও তা রবিবার অনেকাংশে কমেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ফেরার পর থেকে বাড়িতেই চিকিৎসাধীন তিনি। সোমবার তাঁর সেলাই কাটাও হতে পারে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার নিজের বাড়িতেই গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে […]

Special News Special Reports State

যন্ত্রণা কমেছে, আগের থেকে অনেকটা ভাল আছেন মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : পড়ে গিয়ে কপালে আঘাত লাগার পর আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা আগের থেকে কমেছে। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালের তিন চিকিৎসক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁরা জানিয়েছেন আগের থেকে অনেকটাই ভাল আছেন মমতা, রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পর […]

Special News Special Reports State

কণ্ঠস্বরের নমুনা পেতে নয়া প্ল্যান সাজাচ্ছে ইডি? কেবিনে স্থানান্তরিত কালীঘাটের কাকু!  0 (0)

খবর লাইভ : আইসিসিইউ থেকে শেষমেশ কেবিনে স্থানান্তরিত করা হল নিয়োগ মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার রাতেই তাঁকে কেবিনে নিয়ে আসা হয় বলে খবর। আর সুজয়কৃষ্ণ কেবিনে যাওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে নেওয়া হবে তাঁর গলার স্বরের নমুনা? এদিকে তাঁর কেবিনের বাইরে ইতিমধ্যে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা। গত শুক্রবারই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য […]

Special News Special Reports State

কণ্ঠস্বর পরীক্ষার আগেই বুকে ব্যথা নিয়ে এসএসকেএম-এর আইসিইউতে সুজয়কৃষ্ণ 0 (0)

খবর লাইভ : সময় যত গড়াচ্ছে নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছিল ইডি। আর সেইমতো এদিন সাতসকালে জোকার ইএসআই হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএমে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু এত তৎপরতা সত্ত্বেও লাভের লাভ কিছুই হল না বলে […]

games Special News Special Reports

বাংলাদেশের ক্রিকেটে লজ্জার ইতিহাস, হাত দিয়ে বল আটকে আউট মুশফিকুর রহিম! 0 (0)

খবর লাইভ : বাংলাদেশের ক্রিকেটে লজ্জার ইতিহাস তৈরি হল বুধবার। হাত দিয়ে বল আটকে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। পোশাকি ভাষায় এর নাম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। মুশফিকুরই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি এ ভাবে আউট হলেন। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের একটাই ঘটনা থাকলেও […]

Special News Special Reports State

প্রেসিডেন্সি জেলেই অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি করা হল এসএসকেএমে  0 (0)

খবর লাইভ : রেশন মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার কথা বারবার বলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে যাওয়ার সময়েও একই কথা বলেছেন তিনি। তাঁর শরীরের বাঁদিকটা ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী। এবার প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাঁকে আনা হল এসএসকেএম হাসপাতালে। আপাতত এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার […]

Special News Special Reports State

কালীঘাটের কাকুর ভয়েস টেস্টে ‘আপত্তি’ চিকিৎসকদের! এসএসকেএম থেকে খালি হাতেই ফিরল ইডি 0 (0)

খবর লাইভ : শরীরের অবস্থা খারাপ। আর সেকারণেই ভয়েস টেস্ট হল না সুজয়কৃষ্ণ ভদ্রর। বৃহস্পতিবার প্রায় চারঘণ্টা এসএসকেএম হাসপাতালে কাটিয়ে খালিহাতে ফিরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন বেলা বারোটা নাগাদ ইডির আধিকারিকরা পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়েই সটান পৌঁছে যান মেডিক্যা ল সুপার ডা.পীযূষকান্তি রায়ের ডিপার্টমেন্টে। এরপরই ইডি আধিকারিকরা সুজয়কৃষ্ণের ভয়েস টেস্টের অনুমতি চান। […]

Special News Special Reports State

অস্ত্রোপচারের আড়াই মাস পরেও কিসের চিকিৎসা সুজয়ের?এসএসকেএমে হাজির ইডি কর্তারা 0 (0)

খবর লাইভ : অস্ত্রোপচার হয়েছে আড়াই মাস আগে। সুজয়কৃষ্ণ ভদ্র এখনও হাসপাতালেই।কিন্তু প্রশ্ন, হৃদরোগের চিকিৎসায় এত দিন ধরে তিনি হাসপাতালে কেন? এখনও কিসের চিকিৎসা চলছে তাঁর? বিষয়টি খতিয়ে দেখতে হঠাৎই হাসপাতালে হাজির হলেন ইডির কর্তারা। গত অগস্টের মাঝামাঝি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হার্টের অপরেশন হয়েছিল সুজয়ের। তারপরে সেখান থেকে ছাড়া পেয়ে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। […]

Special News Special Reports State

এবার এসএসকেএমে দালাল চক্রের পর্দাফাঁস,ধৃত ৪ 0 (0)

খবর লাইভ : সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএসের পর এসএসকেএম। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস। লালবাজারের গুন্ডাদমন শাখার জালে চার অভিযুক্ত। সোমবার এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরেন্দর কুমার, অভিষেক মল্লিক, দেব মল্লিক ও অভয় বাল্মীকি। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি ভবানীপুর থানা এলাকায়। গত শনিবারই […]