খবর লাইভ : রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নির রহস্যমৃত্যু। কোয়ার্টার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের কারণেই এই পরিণতি। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম স্বাগতা ভট্টাচার্য। আদতে তমলুকের বাসিন্দা তিনি। পেশায় চিকিৎসক। দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। […]

