খবর লাইভ : এবার বাংলার পূর্বতন বাম সরকারকে কড়া সমালোচনায় বিঁধলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একেবারে শ্বেতপত্র প্রকাশ করে বাম-জমানার দুর্নীতির খতিয়ান সবার সামনে আনতে চান তিনি। সেই তথ্য সংগ্রহ করার কাজও নাকি চলছে দ্রুত গতিতে, এমনটাই জানিয়েছেন ব্রাত্য। সম্প্রতি তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, সিপিএম জমানায় এমন কোনও হোলটাইমার […]

