খবর লাইভ : আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। এদিনই দেশ ঠিক করবে নয়া প্রেসিডেন্টকে। সোমবার স্পিকার মহিন্দা ইয়াপ্পা আবেবগেনা এই কথা ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে ইস্তফা দেননি। ১৩ জুলাই তিনি ইস্তফা দিতে চলেছেন। তারপর ১৫ জুলাই থেকে শ্রীলঙ্কার সংসদ অধিবেশন শুরু হবে। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের জমা দেওয়া […]
Tag: Shrilanka
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রাসাদে লক্ষ লক্ষ টাকা উদ্ধার বিক্ষোভকারীদের!
খবর লাইভ : টাকার অভাবে অভূতপূর্ব অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়! রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে হামলা করে সেই প্রাসাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছেন বিক্ষোভকারীরা! শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার। আরও পড়ুনঃ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে কী হতে পারে শ্রীলঙ্কার ভবিষ্যৎ? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা […]
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে কী হতে পারে শ্রীলঙ্কার ভবিষ্যৎ?
খবর লাইভ : শ্রীলঙ্কায় প্রাসাদ ছেড়ে সদ্য পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে একসময় সিংহলিরা ভালোবেসে ‘টারমিনেটর’ বলতেন। তামিলদের বিদ্রোহকে ধুলায় মিশিয়ে দিয়ে গোতা এই ভালোবাসা পেয়েছিলেন। কিন্তু এক যুগ পর সেই টারমিনেটরকে চোরের মতো লুকিয়ে প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে। তার আগে মাহিন্দা ও বাছিলকেও তাড়িয়েছে জনতার চাপ। শ্রীলঙ্কায় বিতর্কের পাশাপাশি নতুন প্রশ্নও উঠেছে—সামনের রাজনৈতিক প্রশাসন […]
উত্তাল শ্রীলঙ্কা! কয়েক হাজারে বিক্ষোভকারীর হামলা রাষ্ট্রপতির বাসভবনে!
খবর লাইভ : কলম্বোতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে হামলা চালালেন হাজার হাজার বিক্ষোভকারী! অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করে চলেছে ২২ মিলিয়ন মানুষের এই দ্বীপরাষ্ট্র! শনিবার ফের দেশের জনগণের ক্ষোভের ব্যাপক হিংসাত্মক বহিঃপ্রকাশের নতুন উদাহণের সাক্ষী হচ্ছে শ্রীলঙ্কা। এক শীর্ষ সরকারি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, পরিস্থিতি “নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে” এমনটাই জানিয়েছিলেন গোয়েন্দারা। আর […]
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে রনিল বিক্রমসিঙ্ঘে
খবর লাইভ : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। দেশ জুড়ে অর্থনৈতিক সঙ্কট ও নৈরাজ্যের আবহে বৃহস্পতিবার এই ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবারই প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট নাগরিকদের আশ্বাস দিয়ে বলেছিলেন, শীঘ্রই দেশে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। এর পরেই বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের খবর এল দ্বীপরাষ্ট্র থেকে। যদিও নতুন […]
দেখা মাত্র গুলির নির্দেশ শ্রীলঙ্কায়!
খবর লাইভ : ক্ষমতা পেয়েই কড়া হাতে বিক্ষোভ দমনে সক্রিয় হল শ্রীলঙ্কা ফৌজ। মঙ্গলবার সন্ধ্যায় সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, হিংসা ঠেকাতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে। সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পূর্ব উপকূলের ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন খবর পেয়েই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। কয়েক হাজার আন্দোলনকারী […]
সেনার হাতে ক্ষমতা চলে গেল শ্রীলঙ্কার
খবর লাইভ : শ্রীলঙ্কায় জারি হল সেনা শাসন। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়া হল। মঙ্গলবার সকালে রাজপক্ষের সরকারি বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। বিশাল সংখ্যক সেনা রাজপক্ষের বাসভবনে পৌঁছে সপরিবার তাঁকে উদ্ধার করে। সংবাদ সংস্থা এএফপি-কে সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। […]
জ্বলছে শ্রীলঙ্কা, প্রাক্তন প্রধানমন্ত্রীর সুরক্ষায় নামানো হল সেনা
খবর লাইভ : দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতব্যা রাজাপক্ষে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ঘটালেন বিক্ষোভকারীরা।প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকারি আবাসন থেকে গুলি বর্ষণ বিক্ষোভকারীদের উপর। বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সংবাদ সংস্থা সূত্র খবর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়েছে। আরও পড়ুন- ৫২ রানে […]
শ্রীলঙ্কার গদি ছাড়লেন রাজাপক্ষে
খবর লাইভ : বিক্ষোভকারীদের দাবি মেনে সরলেন রাজাপক্ষে ভাইদের একজন৷ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷ স্বাধীনতার পর চরম আর্থিক কষ্টে জর্জরিত শ্রীলঙ্কা জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি৷ সোমবার ফের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান সরকার বিরোধীরা৷ তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজাপক্ষের সমর্থকরা৷ অচিরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা৷ দু’পক্ষের হাতাহাতিতে আহত হন ২০ জন৷ […]
মধ্যরাত থেকেই জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়
খবর লাইভ : মধ্যরাত থেকে জরুরি অবস্থা ঘোষণা করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের দিনেই এই সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা সরকার। ১ এপ্রিলের পর আবারও ওই দ্বীপরাষ্ট্রে এই নির্দেশ কার্যকর করা হবে। অর্থনৈতিক সঙ্কটে রাজাপক্ষ সরকারকে কাঠগড়ায় তুলে তাঁর পদত্যাগের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা।শুক্রবার সকাল থেকে দেশ জুড়েই শুরু হয়েছে ধর্মঘট। কর্মবিরতি […]










