খবর লাইভ : নরেন্দ্রপুরের স্কুলে হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একাধিকবার বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও এফআইআরে নাম থাকা স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালত।ঘটনার পরই বলরামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে ওই স্কুলে প্রবেশ না করার নির্দেশ দিয়েছিল আদালত। তাঁকে সাসপেন্ড […]
Tag: school
রিল তৈরিতে বাধা! স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও পড়ুয়া
খবর লাইভ : স্মার্টফোন হাতে স্কুলে এসে জোর করে ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের রিল তৈরির অভিযোগ। আর এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদ করেন স্কুলেরই প্রধান শিক্ষক। আর তারই খেসারত দিতে হল ওই শিক্ষককে। অভিযোগ, প্রধান শিক্ষক প্রতিবাদ করায় বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করতে উদ্যত হল ভোকেশনাল কোর্সের এক পড়ুয়া। পূর্ব বর্ধমানের […]
ছাত্রমৃত্যুর জের, অনির্দিষ্টকালের জন্য কসবার সিলিভার পয়েন্ট স্কুল বন্ধ করল কর্তৃপক্ষ
খবর লাইভ : কসবা এলাকার একটি বেসরকারি স্কুলের পাঁচ তলা থেকে ‘পড়ে’ মৃত্যু হয়েছিল দশম শ্রেণির ছাত্র শেখ শানের। গত ৪ সেপ্টেম্বরের সেই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল মৃত ছাত্রের পরিবার। ঘটনার মাত্র তিন দিনের মাথায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল ওই বেসরকারি স্কুল সিলভার লপয়েন্ট হাই স্কুলকে। একটি নোটিস দিয়ে […]
প্রার্থনা চলাকালীন সংজ্ঞাহীন হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু!
খবর লাইভ : স্কুলে প্রার্থনা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। ১৪ বছরের ওই ছাত্রী স্কুলের প্রার্থনা হলে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে খবর।তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার এমনই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার এলগিন রোডের একটি নামকরা স্কুলে। অন্যান্য দিনের মতো […]
১৬৯৪ জনের গ্রুপ ডি পদে অবৈধ নিয়োগ ,স্কুলগুলিতে ঘণ্টা বাজাবে কে?
খবর লাইভ : রাজ্যের অনেক স্কুলে এমনিতেই চতুর্থ শ্রেণির কর্মী নেই। যে-সব স্কুলে আছে, সেখানে ১৬৯৪ জনের গ্রুপ ডি পদে অবৈধ নিয়োগ হয়েছে বলে জানিয়েছে আদালত। ওই তালিকাভুক্ত সকলের চাকরি চলে গেলে স্কুলগুলিতে ঘণ্টা বাজাবে কে? কর্মী-সঙ্কটে রাজ্যের বহু স্কুলের পরিকাঠামোই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। স্কুলে প্রধানত পিয়নের কাজ করেন চতুর্থ শ্রেণির […]
ছাত্রদের অনেক ক্ষতি হয়েছে, অযোগ্যদের একদিনও স্কুলে ঢুকতে দেব না : মন্তব্য বিচারপতি বসুর
খবর লাইভ : শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এ বার কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। দুর্নীতির জেরে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আর হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করলেন তিনি। গ্রুপ ডি-র চাকরিতে দুর্নীতির অভিযোগ ঘিরে চলছে তদন্ত। তাতে ওএমআর শিট বিকৃত করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার তা নিয়ে কড়া অবস্থান নিলেন বিচারপতি। […]
প্রবল গরমে বদলে যাচ্ছে স্কুলের সময়? নির্দেশিকা জারি রাজ্যের
খবর লাইভ: গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতির জেরে প্রয়োজনে সরকারি স্কুলের সময় বদলের পরামর্শ দিল স্কুল শিক্ষা দফতর৷ প্রাথমিক বিভাগ তো বটেই, প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময় এগিয়ে সকালের দিকে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে৷ এ দিনই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রাথমিক স্কুলগুলির জেলা […]
স্কুল সম্পর্কে কিছু লেখা যাবে না ফেসবুকে, অভিভাবকদের মুচলেকা দিতে হচ্ছে!
খবর লাইভ : স্কুলের সুনাম নষ্ট হয়, এমন কোনও বয়ান দেওয়া বা লেখা যাবে না নেটমাধ্যম, সংবাদপত্র কিংবা ডিজিটাল মাধ্যমে। অংশ নেওয়া যাবে না স্কুলের সিদ্ধান্ত বদল করার দাবিতে কোনও বিক্ষোভে। এমনই মুচলেকায় স্বাক্ষর করে সন্তানকে স্কুলে পাঠাতে হচ্ছে অভিভাবকদের। কলকাতার ডিপিএস নিউটাউন-সহ বিভিন্ন স্কুল এই মর্মে স্ট্যাম্প পেপারে মা-বাবার সই নিয়েছে বলে অভিযোগ। […]
Tarakeswar: তারকেশ্বরের পিয়াসাড়ায় স্কুল ও লাইব্রেরি উদ্বোধন
খবর লাইভ: তারকেশ্বরের পিয়াসাড়ায় স্কুল ও লাইব্রেরি উদ্বোধন হল। হুগলির তারকেশ্বর বিধানসভার পিয়াসাড়ায় এর উদ্বোধন করেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ, বিশিষ্ট শিল্পপতি মইদুল ইসলাম ওরফে রুমজান, তৃণমূল নেতা সেখ সাকিম ও সফিউল্লা খান। আরও পড়ুন- Abhishek Banerjee: টানা সাড়ে ৮টা ঘণ্টা জেরা, তবু আগের অবস্থানেই অনড় অভিষেক দীর্ঘদিনের দাবি মেনে এই স্কুল ও লাইব্রেরির […]









