খবর লাইভ : সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের পিভি সিন্ধু (P V Sindhu)। চলতি বছরে এই নিয়ে তৃতীয় খেতাব জিতলেন এই তারকা শাটলার। ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে জয়ী হয়েছেন সিন্ধু। ভারতের দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলারকে ফাইনালে তেমন কঠিন লড়াইয়ের সামনে ফেলতে পারেননি ওয়াং। প্রথম গেম সহজেই ২১-৯ ব্য়বধানে […]

