ডিজের শব্দমাত্রাতেও এবার বেড়ি পড়াচ্ছে পরিবেশ দফতর। উৎসবের মরশুমে যেভাবে বেহিসাবিভাবে ডিজের শব্দ শোনা যায়, তাতে প্রচুর মানুষ মুখ বুঝে তা সহ্য করতে বাধ্য হন। শব্দ দূষণ রুখতে এই কড়া পদক্ষেপ নিচ্ছে পরিবেশ দফতর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, উৎসবের মরশুমে এমন কোনও শব্দ মানুষের কাছে যাতে না পৌঁছায় যেটা কান ও হৃদয়বিদারক […]

