খবর লাইভ : প্রয়াত স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা ভারতের কৃত্রিম প্রজনন বিদ্যার অন্যতম পথপ্রদর্শক বৈদ্যনাথ চক্রবর্তী। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক। বয়স হয়েছিল ৯৪ বছর। গত ১৭ মার্চ থেকে বৈদ্যনাথ সেরিব্রাল স্ট্রোক, নিউমোনিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গত বছর কোভিডেও আক্রান্ত হন । […]

