খবর লাইভ : বগটুইকাণ্ডে লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, সেই রিপোর্ট পাঠাতে হবে দিল্লির এইমস এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুই হাসপাতাল নতুন করে লালনের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে এবং নিজেদের মত জানাবে। এর আগে গত ১৪ ডিসেম্বর, কলকাতা হাই কোর্টে লালনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আপত্তি […]

