খবর লাইভ : অবসর ভেঙে ফের ক্রিকেটের বাইশগজে ফিরছেন মনোজ তিওয়াড়ি। গত বৃহস্পতিবারই অবসরের কথা জানিয়েছিলেন মনোজ। কিন্তু মঙ্গলবার জানা যায় যে, মনোজ আবার ফিরছেন ক্রিকেটে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় সেই কথা সিএবি-তে ঘোষণা করতে চলেছেন মনোজ। এক্ষেত্রে মনোজের পাশে থাকবেন সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। জানা যায়, মনোজের অবসরের সিদ্ধান্তের কথা জানত না সিএবি। এমনকি […]

