খবর লাইভ : যোগ্য চাকরিহারাদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল করুণাময়ীতে। শুক্রবার তীব্র গরম উপেক্ষা করে আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারাদের একাংশ। তাদের বিক্ষোভের জেরে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। সপ্তাহখানেক আগেই হাই কোর্টের রায়ে চাকরি খুইয়েছেন ২০১৬ সালে এসএসসি দিয়ে চাকরি পাওয়া […]

