games Special News Special Reports

ফের বিশ্ব ফুটবলে রাজত্ব করার ইঙ্গিত, স্কটল্যান্ডকে পাঁচ গোল দিয়ে দেশের মাটিতে ইউরো কাপ শুরু জার্মানির 0 (0)

খবর লাইভ : এক দশকের ব্যর্থতা কাটিয়ে ফের বিশ্ব ফুটবলে রাজত্ব করার ইঙ্গিত দিচ্ছে জার্মানি। এবারের ইউরো কাপের শুরুটা যেভাবে করল আয়োজক দেশ, তাতে বিপক্ষ দলগুলির চিন্তার যথেষ্ট কারণ আছে। মিউনিখের আলিয়াঁজ এরিনায় ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ স্কটল্যান্ডকে ৫-১ উড়িয়ে দিল জার্মানি। গোল পেলেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ ও এমরে চ্যান। […]