খবর লাইভ : ট্রেনের টিকিট বুকিং আপাতত বন্ধ। এই মুহূর্তে আইআরসিটিসি মারফৎ কোনও ট্রেনের টিকিট বুকিং করা যাবে না। মঙ্গলবার সকালে আইআরসিটিসি-র তরফে টুইট করে একথা জানানো হয়েছে।টুইটে জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণেই ট্রেনের টিকিট বুকিং আপাতত বন্ধ রয়েছে।তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই টিকিট পরিষেবা চালু করা হবে বলে টুইটারে উল্লেখ করেছে আইআরসিটিসি […]

